পাবনার সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের দুই কর্মীকে মারপিট করে নগদ ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, অলিম্পিক কোম্পানির সেলসম্যান শাকিল হোসেন ও ড্রাইভার আবু মোসা সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজার থেকে বেড়ার উদ্দেশ্যে রওনা দেন। চকনন্দনপুর মৎস্য খামারের কাছাকাছি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁদের মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
অলিম্পিক কোম্পানির বেড়া শাখার ডিলার সাইফুল ইসলাম বলেন, ‘আমার সেলসম্যান এবং ড্রাইভারকে ছিনতাইকারিরা মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। শাকিলকে দিয়ে সাঁথিয়া থানায় জিডি করিয়েছি।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ছিনতাইয়ের পর ভুক্তভোগীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও পুলিশের নীরব ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
২৪ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
৩৩ মিনিট আগে