Ajker Patrika

পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

পাবনা প্রতিনিধি
পাবনায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার
ওসি নয়ন কুমার সরকার। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

আবু আশ্রাফ আরও বলেন, ‘সংঘর্ষে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে দুই পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া থানার সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকেরা তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত