Ajker Patrika

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ ৩ নেতা আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ ৩ নেতা আটক
নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ সংগঠনটির তিন নেতাকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের ছাত্রলীগ সদস্য রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত