
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক মাংসের দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ শনিবার সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারের লালনের মাংসের দোকানে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে সেই গরুর মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় দোকানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে তাঁদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কম দামে অসুস্থ গরু কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গভীর রাত বা ভোরে একটি চক্র জবাই করে মাংস বিক্রি করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম বলেন, আজ ভোরে ভটভটিযোগে একটি মুমূর্ষু গরু আনার সময় পথচারীরা দেখে প্রশাসনকে জানান। পরে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরুটিকে অসুস্থ ও মুমূর্ষু বলে প্রতীয়মান হয়।
অভিযান চলাকালে ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শনিবার বেলা দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছে তারা বেয়াদব। তাদের সায়েস্তা করার জন্য আমাদের মাঠে থাকার কোনো দরকার নাই। তাদেরকে দেশের মানুষই শায়েস্তা করবে।
২৮ মিনিট আগে
মনোহরপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল মান্নান ও নাসিমা বেগম দম্পতির ১৩ বছর বয়সী মেয়ে ইসরাতুল জান্নাত স্থানীয় আগরপুর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া (ছোট গজারিয়া) গ্রামের মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল।
৩০ মিনিট আগে