
বাড়িতে প্যান্ডেল টাঙানো, অতিথিদের আপ্যায়ন প্রায় শেষ। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছানোর কথা ছিল বরযাত্রীর। ঠিক সেই মুহূর্তে উপজেলা প্রশাসনের অভিযানে থেমে গেল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল মান্নান ও নাসিমা বেগম দম্পতির ১৩ বছর বয়সী মেয়ে ইসরাতুল জান্নাত স্থানীয় আগরপুর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া (ছোট গজারিয়া) গ্রামের মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল। বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে অতিথিদের আপ্যায়নের কাজ চলছিল এবং সবাই বরযাত্রীর অপেক্ষায় ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। জিজ্ঞাসাবাদে কনের বাবা-মা স্বীকার করেন, তাঁদের ১৩ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে।
প্রশাসন জানায়, কনের বয়স ১৮ বছরের কম হওয়ায় এ বিয়ের আয়োজন বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিভাবকের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ের আয়োজনের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার কনের বাবা আব্দুল মান্নানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করেন। পাশাপাশি কনে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। শিশু ও কিশোরীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।’

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
৯ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
২১ মিনিট আগে