Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর পাটের জাগের নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
নিখোঁজের ২ দিন পর পাটের জাগের নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
নিহত কৃষক জাকির হোসেন ব্যাপারী। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জাকির হোসেন চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মৃত মহব্বত আলী ব্যাপারীর বড় ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাকির হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সন্ধান চেয়েছিলেন।

​আজ বিকেলে ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা মুলাদী থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে জাকিরের স্বজনেরা তাঁকে শনাক্ত করেন।

​নিহতের স্বজনদের দাবি, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. লিয়াকত আলী জানান, ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত