
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছে তারা বেয়াদব। তাদের শায়েস্তা করার জন্য আমাদের মাঠে থাকার কোনো দরকার নাই। তাদের দেশের মানুষই শায়েস্তা করবে।
আজ শনিবার বিকেলে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে কিন্তু একজন বেয়াদব পুরো সমাজটাকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে মন্তব্য করে মুন্না বলেন, এসব বেয়াদবদের জনগণ ইতিমধ্যে বয়কট করেছে। তাদের সহযোগী রাজনৈতিক দলের সরকার গঠনের খায়েশ ছিল। কিন্তু তারা সেটা পারে নাই। তারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে, ইসলাম বিক্রি করেছে। মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা যদি সঠিকভাবে রাজনীতি করি আগামীতে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।
যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে মুন্না বলেন, স্রোতের মধ্যে গাঁ ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই আন্দোলনে আমরা প্রতিদিন মাঠে ছিলাম। ৮২টি ইউনিটকে মাঠে রাখার চ্যালেঞ্জ আমার কাছে ছিল। যুবদলের প্রতিটি ইউনিট তার সর্বশক্তি দিয়ে ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল। আপনারা সৃজনশীল রাজনীতি করে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ নেতারা।

চাঁদপুরে ৮ মাসের কন্যাসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে শিশুকন্যার ক্রেতা ইয়াসিন আক্তার থানায় হাজির হলে সত্য প্রকাশ পায়। পুলিশ জানায়, শিশুটিকে চুরি করা হয়নি বরং মা-বাবার সম্মতিতে এক নিঃসন্তান দম্পতির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানো হয়েছিল।
২২ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার গোবিন্দগঞ্জের পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার বন্ধ থাকা দেশের সব কলকারখানা নতুন করে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায় তা খতিয়ে দেখছে। আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল কারখানা পরিদর্শনে এসে...
৩৫ মিনিট আগে