
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শনিবার দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন (৩০)। তিনি ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
র্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের একটি অংশ দাঙ্গা ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে গেট ভেঙে বেরিয়ে যান এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই দিন অন্তত ২৫ জন কারারক্ষী আহত হন। ওই দিন দুপুরে কয়েকজন বন্দী কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান। তাঁদের মধ্যে মোয়াজ্জেম হোসেনও ছিলেন। কারাগার থেকে পালানো পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা করে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। একই সময়ে বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন।
৫ মিনিট আগে
জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।
১৪ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক প্রবীণ সাবেক কাউন্সিলরকে জনসমক্ষে হেনস্তা, মারধর ও অন্যায়ভাবে আটকের ঘটনায় জড়িত ‘মব সন্ত্রাস’ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২৫ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন আমিনুল। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে...
৩৩ মিনিট আগে