
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন দিপু চন্দ্র দাস। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি ওই কোম্পানির শ্রমিক ছিলেন।

উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিক ইসলাম জেলার গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের হাসব আলীর ছেলে। সে গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
৩ মিনিট আগে
ছাতারপাইয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এসআই, এএসআইসহ উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বান্দরবানের রেমাক্রী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকটে স্থানীয় বাসিন্দারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ঈদের ছুটির কারণে চিকিৎসকদের অনুপস্থিতির ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
৩ ঘণ্টা আগে