
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকেরা কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, বিএনপি সব সময় সাংবাদিক-বান্ধব। এই দল অতীতের মতোই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।’
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং অসচ্ছল সাংবাদিকদের ভাতার ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সব সময় সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করতে হবে। মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সাংবাদিকেরা সমাজের আয়না। তাঁরা তাঁদের কর্মদক্ষতায় মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হবেন।’
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘খুব তাড়াতাড়ি সাংবাদিকদের বেতন স্কেল দেওয়ার জন্য সম্পাদক পরিষদের সঙ্গে বসে এ ব্যাপারে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। নান্দাইলের সাংবাদিকদের জন্য একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।’
অনুষ্ঠানে নান্দাইলে কর্মরত ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নেন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের দাবিদাওয়া পূরণেরও আশ্বাস দেন।

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
২৫ মিনিট আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
পুলিশ কাজ করতে গেলে পদে পদে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী বা বিপথগামী ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে...
১ ঘণ্টা আগে
পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে