
চট্টগ্রামের রাউজানে মানিক আবদুল্লাহ (৩৬) নামের এক যুবদলের কর্মীকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
এদিকে এ ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ মানিকের পরিবারের। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাস্থল থেকে পুলিশ শটগানের দুটি কার্তুজের খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানিক আবদুল্লাহ গরিব উল্লাহপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারি কলোনির বাসায় ভাত খেতেন। মানিক শনিবার রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে যুবদলের আরেক কর্মীসহ ওই বাসায় ভাত খাচ্ছিলেন। এ সময় বাসায় ঢুকে ১২ থেকে ১৫ জন অস্ত্রধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। মানিকের শরীরের তিনটি স্থানে গুলি লাগে। হত্যাকাণ্ডের পর অস্ত্রধারীরা মোটরসাইকেল ও অটোরিকশায় করে পালিয়ে যায়।
মানিকের ছোট ভাই সাকিল আহমেদ বলেন, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী আমার ভাইয়ের ওপর তিন মাস আগেও হামলা করেছিলেন। ভাইয়ের ওপর ক্ষোভ থেকে তাঁর কোচিং সেন্টার ও বোনের বাড়িতে হামলা করা হয়। ওই সন্ত্রাসীরাই ভাইকে ভাত খাওয়ার সময় গুলি করে হত্যা করেছে। হত্যাকারীরা মুখোশধারী ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মানিককে সন্ত্রাসীরা হত্যার পরিকল্পনা করছে, এমন ধারণা তিনি আগেই করেছিলেন। বিষয়টি জেনে মানিককে সতর্ক করা হয়েছিল। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১ ঘণ্টা আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২ ঘণ্টা আগে