Ajker Patrika

উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন
সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় রেস্টুরেন্টে আগুন লাগে। ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস এ অগ্নিকাণ্ডের খবর পায়।

বার্তায় আরও জানানো হয়, দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলটি স্টেশন থেকে ৭ কিলোমিটার দূরে।

উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত