
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানবাসী সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় তাঁরা ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়েশিশু।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ওসি আরও জানান, কে বা কারা ওই নবজাতকদের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোবারক হোসেন এমরান (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন...
৪ মিনিট আগে
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
৩১ মিনিট আগে
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৭ ঘণ্টা আগে