
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর বাইরে খাল-বিলের পানিও বাড়ছে। এতে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় অন্তত পাঁচ লাখের ওপর মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একাধিক স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাতামুহুরী নদীর চিরিংগা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫ দশমিক ৮ মিটার।
আজ বেলা ৩টার দিকে সেখানে পানির উচ্চতা ছিল ৬ দশমিক ৫৪ মিটার। অর্থাৎ, নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে একটানা বৃষ্টি অব্যাহত রয়েছে।
জানা গেছে, মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলার মাবিয়াবাপেরপাড়া, ফজলুর রহমান সিকদারপাড়ার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধে কয়েকটি অংশ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। একই ইউনিয়নের আনিছপাড়ার বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে। এ ছাড়া ভেওলা মানিকচর ইউনিয়নের কন্যারকুম, কোনাখালীর পুরুইত্যাখালী, মরংঘোনার চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। চকরিয়া পৌরসভার শহরের কোচপাড়া, দিগরপানখালী, মজিদিয়া মাদ্রাসা পয়েন্ট, পেকুয়া উপজেলার মেহেরনামা, মগনামার চারটি বেড়িবাঁধ উপচে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা, পেকুয়ার সাতটি ইউনিয়ন, একটি পৌরসভা এবং মাতামুহুরীর সাতটি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। চকরিয়ার বরইতলী, কৈয়ারবিল, কাকারা, ফাঁসিয়াখালী, লক্ষ্যারচর, চিরিংগা, খুটাখালী, সুরাজপুর-মানিকপুর, হারবাং, ডুলাহাজারা এবং পেকুয়ার পৌরসভা, টৈটং, রাজাখালী, মগনামা, বারবাকিয়া, উজানটিয়া ও মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ঢেমুশিয়া, ভেওলা মানিকচর ও বদরখালী ইউনিয়ন তলিয়ে গেছে।
পেকুয়ার পূর্ব মেহেরনামার বাসিন্দা সামশুল আলম বলেন, মাতামুহুরীর পানির ধরন দেখে বোঝা যাচ্ছে, এবার বন্যা কয়েক দিন স্থায়ী হবে। অন্যান্য বছর পানি দ্রুত নেমে গেলেও এ বছর পানি নেমে যাওয়ার মুখগুলো বন্ধ রয়েছে।
মাতামুহুরীর ভেওলা মানিকচর ইউনিয়নের বাসিন্দা ফজলুল কাদের বলেন, গতকাল বুধবার রাত থেকে মাতামুহুরীর পানি বাড়ছে। আজ সকাল থেকে গ্রামে-গঞ্জে পানি ঢুকে পড়েছে। অধিকাংশ বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি বন্ধ না হলে ভয়াবহ বন্যা হবে।
বরইতলী সিকদারপাড়ার বাসিন্দা জাহেদুর রহমান বলেন, টানা বৃষ্টির কারণে ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী। মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। অনেকে বাড়িঘর রক্ষা করতে চেষ্টা করছেন। অনেকে মুড়ি খেয়ে বেঁচে আছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার নতুন নতুন কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। ইতিমধ্যে চকরিয়া উপজেলায় ২০ টন ও মাতামুহুরীতে ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ঘণ্টার পর ঘণ্টা বাড়ছে।

রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ওসমানপুর মৌজার বাসস্ট্যান্ড থেকে আতিকুর রহমান (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার একবারপুর পূর্বপাড়ায়...
২৯ মিনিট আগে
বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়ম, কমিটি গঠনে দুর্নীতি ও নারী কেলেঙ্কারি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ও স্কাউটের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও শঙ্খ নদীর পানি উপচে পড়ায় ২ পৌরসভা ও ৭ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী, ৩ হাজার ৯০ হেক্টর ফসল তলিয়ে গেছে এবং ২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের হাইমচরে দ্বিতীয় বিয়ে করতে গ্রামের বাড়ি এসে গ্রেপ্তার হলেন ২০১৬ সালের মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি শহিদ গাজী ওরফে সবুজ গাজী। বুধবার রাতে কালাচৌকিদার মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
১ ঘণ্টা আগে