
বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়ম, কমিটি গঠনে দুর্নীতি ও নারী কেলেঙ্কারি নতুন করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ও স্কাউটের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, স্কাউট বরিশাল অঞ্চলের অনিয়ম নিয়ে গত ১২ এপ্রিল গঠিত তদন্ত কমিটি গত মাসের শেষে প্রতিবেদন জমা দেয়। তাতে অভিযোগ অসত্য, ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং স্কাউট বরিশাল অঞ্চলের সাবেক সভাপতি অধ্যাপক ইউনুস আলী সিদ্দীকি সাংবাদিকদের কাছে এমনটা দাবি করেছেন।
তবে অভিযোগকারী বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার মো. রুহুল আমিন বলেন, ২০২৫ সালে ১৪ মে তিনি বরিশাল অঞ্চলের কমিটি গঠনে দুর্নীতি, অর্থ তছরুপ এবং নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে স্কাউটের সভাপতি ও তৎকালীন শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বরাবর অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এক বছরেও সেই অভিযোগ আমলে নেননি তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। চলতি বছরের ৫ এপ্রিল তিনি আবার অভিযোগ দিলে স্কাউটের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তখন চাপের মুখে চেয়ারম্যান নিজস্ব লোক দিয়ে একটি তদন্ত কমিটি করেন। তিনি দাবি করেন, তদন্ত কমিটি একটি পক্ষের হয়ে মনগড়া প্রতিবেদন দিয়েছে। যে কারণে নতুন সভাপতি বোর্ড চেয়ারম্যানের কাছে তারা স্কাউটের অনিয়মের ঘটনার জন্য পুনঃতদন্ত দাবি করেছেন।
তদন্ত কমিটির প্রধান সাবেক অধ্যক্ষ আ. রব বলেন, গত মাসের শেষের দিকে তিনি প্রতিবেদন দিয়েছেন। তাতে যে ধরনের অভিযোগ দিয়েছেন জনৈক রুহুল আমিন, সে ক্ষেত্রে ওই রকম তথ্য উপাত্ত পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের সভাপতি অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বৃহস্পতিবার বলেন, স্কাউট বরিশাল অঞ্চলের আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ নিয়ে বিগত চেয়ারম্যান একটি তদন্ত কমিটি করেছিলেন। কমিটির ওই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন স্কাউট সংশ্লিস্টদের একাংশ। তিনি দায়িত্ব নেওয়ার পর এখন স্কাউটের সার্বিক বিষয় নিয়ে নতুন করে খতিয়ে দেখা হবে। যেটা সঠিক হবে সেটাই করা হবে বলে চেয়ারম্যান জোর দিয়ে বলেন।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।

এস এম শফিকুল আলম মনা বলেন, মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
১ মিনিট আগে
চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
১৯ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
৩২ মিনিট আগে
মামলার সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।
৩৬ মিনিট আগে