
ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী অটোরিকশাটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক, সহকারি এবং অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর লাশ উদ্ধার করি। লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সোমবার জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে তা এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভিপি।
৩২ মিনিট আগে
মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় গতকাল রোববার পৃথকভাবে এসব অপহরণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ।
৩৫ মিনিট আগে
সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার (৪ মে) বেলা আড়াইটার দিকে ছাতক উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ইউসুফ আলী (৫৫)।
৪০ মিনিট আগে
এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদ্যাপিত হবে।
৪৪ মিনিট আগে