
এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদ্যাপিত হবে।
নগর ভবনের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় আবদুস সালাম এই ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তাহলে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া গেল বর্ষার আগেই এডিস মশা প্রতিরোধ করা যাবে।
সভায় মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকেরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না বলে জানান প্রশাসক।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ছাড়া, ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, ডিএমসি, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যায়। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা সেটি মেয়ের লাশ বলে দাবি করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অটোরিকশাচালক হৃদয়কে।
১ ঘণ্টা আগে
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাটের অভিযোগে ড্রিম গ্রীন সিটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
১ ঘণ্টা আগে