
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে চার ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় গতকাল রোববার পৃথকভাবে এসব অপহরণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চক্রের হোতা মিজানুর রহমান রিপন এবং তাঁর সহযোগী আল ওয়াজেদ ফয়সালে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানায় আজ সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
পুলিশ জানায়, গত রোববার রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে ফোন করে আলী আহমেদকে বাসা থেকে বের হতে বলা হয়। পরে একটি হাইয়েস গাড়িতে তুলে বসিলা এলাকায় নিয়ে মারধর করা হয় তাঁকে। এরপর তাঁর ফোন থেকে ফোন করে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। পরে রাত ২টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আজ সোমবার ভোরে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সেলিমকে বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তাঁকেও মারধর করে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার ২০ হাজার টাকা পাঠালেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। একইভাবে একই দিন ভোরে সাইফুলকে বেড়িবাঁধের ইউল্যাব ইউনিভার্সিটির সামনে থেকে তুলে নেওয়া হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়। আরেক ভুক্তভোগী সোহেলকে একই স্থান থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার বিকাশে ২০ হাজার টাকা পাঠানোর পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
এডিসি জুয়েল রানা বলেন, গত রোববার সকালে মোহাম্মদপুর থেকে প্রথমে দুইজনকে অপহরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও দুইজনকে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার থানায় জিডি করলে পুলিশ কাজ শুরু করে। অভিযানের একপর্যায়ে উত্তরা দিয়াবাড়ি থেকে চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় আল ওয়াজেদ ফয়সালকে আটক করা হয়। এর আগে হাতিরঝিল এলাকা থেকে চক্রের হোতা মিজানুর রহমান রিপনকে আটক করা হয়। তারা ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৫ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৬ ঘণ্টা আগে