
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
সকল লেখা

জেলেদের ধাওয়া করতে গিয়ে মেঘনায় ডুবল নৌ পুলিশের স্পিডবোট, হারাল শটগান
চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের ধাওয়া করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে...

ব্যাগ নিয়ে নামার আগেই ছাড়ল লঞ্চ, নদীতে পড়ে নিখোঁজ ‘এলাকার জামাই’
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা।

পুলিশের হয়রানির অভিযোগে মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা, যুবককে গাছে বেঁধে পেটাল জনতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে দুই গ্রামের ১০ হাজার বাসিন্দা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি গ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। খাল দখল, ভরাট ও কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় পানি নামতে না পেরে সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ তলিয়ে গেছে।

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে মেঘনা নদীর তীরে আয়োজিত এ নিলামে নৌকাগুলো ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদপুরের মতলব উত্তরে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আবারও আওয়ামী লীগের ‘ফাঁদে’ পড়েছে। অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন।

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব, মোমবাতি-চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা
ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে।

ঝড়ে মেঘনার চরে আটকা পড়েছে যাত্রীবাহী তিন লঞ্চ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কারণে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি লঞ্চ। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো আটকা পড়ে। ঝড়ে তিনটি লঞ্চ আটকা পড়ার বিষয়ে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার (মেঘনাসংলগ্ন) মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির

পাউবোর কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ এমপির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন। উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন চিকিৎসক রাজিবের
চাঁদপুরের মতলব উত্তরের কালিপুর চৌধুরী বাড়ির ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিবের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ আসর কালিপুর চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই দিন ভোরে উপজেলার আমুয়াকান্দা-চরপাথালিয়া এলাকায় নিজ ইটভাটা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চোর ধরার পর নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন এক যুবক। পরে তাঁকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বহিষ্কার
‘কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশনের মাধ্যমে তাঁকে সাময়িক বহিষ্কার ক

চাঁদপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে গতকাল বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে সড়কে পড়ায় যোগাযোগব্যবস্থা...

চাঁদপুরে পার্কিং করা তিন বাসে আগুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পার্কিং করে রাখা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বাসগুলো বাবুরহাট-ঢাকা সড়কে চলাচল করত।
