
টানা কয়েক দিনের বৃষ্টিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি গ্রামে ইয়াছিন মোল্লার বাড়ি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, খাল দখল করে বাড়ি নির্মাণ এবং কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেও এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালটি যথাযথভাবে খনন ও দখলমুক্ত না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, খালটি দ্রুত পুনঃখনন, দখলমুক্ত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
আগামী বর্ষা মৌসুমের আগেই খালটি সংস্কার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জিলানী বলেন, ‘এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। অথচ একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে পড়ে। মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি খাল ভরাট করে বাড়ি করেছে কয়েকজন।’
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী নাজমুল বলেন, ‘এই জনগুরুত্বপূর্ণ এ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১৮ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৩৩ মিনিট আগে