
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন এক যুবক। পরে তাঁকে শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার দানবাক্স ভাঙার সময় তাঁকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে মারধর না করে মাদ্রাসার হুজুরেরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার জন্য উপদেশ দেন। সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করে।’
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে, এটি সত্যিই প্রশংসনীয়।
মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, ‘আমরা মনে করি, শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছে এবং আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।’

বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
১৪ মিনিট আগে
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
২৮ মিনিট আগে
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে করতোয়া সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
৩০ মিনিট আগে
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের বহুদিনের লালিত স্বপ্ন। গাছে গাছে শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ। অমানবিক এই তাণ্ডবে সর্বস্বান্ত হয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে কৃষক জয়দার মিয়ার।
৩১ মিনিট আগে