
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন। উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আকস্মিক পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান, বিশেষ করে, ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মানে অসংগতি দেখতে পান তিনি। পরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আমিরাবাদ বাজারসংলগ্ন ৭৫ মিটার এলাকায় শহীদ ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
পরিদর্শন শেষে এমপি ড. জালাল উদ্দিন বলেন, জনস্বার্থ-সংশ্লিষ্ট উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদার প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্সের প্রতিনিধি জাফরিল চৌধুরী বলেন, ‘সংসদ সদস্য আমার কাজের স্থান পরিদর্শন করেছেন বলে জেনেছি। আমরা উনার নির্দেশনার বাইরে নই। কাজের কোথাও কোনো অনিয়ম বা ত্রুটি থেকে থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। গুণগত মান বজায় রেখেই কাজ সম্পন্ন করার চেষ্টা করছি।’
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, ‘আমি নিজে গত বৃহস্পতিবার ভিজিটে গিয়ে নিম্নমানের ইটের খোয়া দেখতে পাই। তাৎক্ষণিকভাবে আমি চিঠি ইস্যু করেছি। শনিবার সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে আমাকে ফোন করেন। আপাতত ওই স্থানের কাজ বন্ধ রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

গাজীপুরে তুরাগ নদে ট্রলারে বসে জুয়া খেলার সময় কয়েকজনকে দেখে পুলিশ ভেবে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকালে নগরের কড্ডা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের চোরাই মালামাল ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামের এক ওয়েম্যানকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম রেলওয়ের মালামাল জব্দ করা হয়েছে...
৯ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আকস্মিকভাবে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ে ভ্রমণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে কিছু সময় কাটান তিনি...
২২ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান দুলালের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন হোসেনপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
২৫ মিনিট আগে