
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আজ শুক্রবার ঈদ পুনর্মিলনী ও এনসিপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ফাঁদে পড়েই বিএনপি জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আরও বলেন, ‘এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতা-কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতা-কর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন; অথচ এখন আপনারা গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তাঁরা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছেন।’
এনসিপি মতলব উত্তর উপজেলার আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতারা।
অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৬ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৬ ঘণ্টা আগে