
চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের ধাওয়া করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে গেছে নৌ পুলিশের একটি স্পিডবোট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান হারিয়েছে। আজ সোমবার সকালে ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায়। এ সময় পুলিশের একটি শটগান নদীতে পড়ে নিখোঁজ হয়।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ।
এর মধ্যে চাঁদপুর সদর নৌ পুলিশের অভিযানে ১৪ জন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন এবং অন্যান্য ফাঁড়ির অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) ।
২ মিনিট আগে
বগুড়ায় হাতে চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তাঁর সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তাঁরা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের ব
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে সমষপুর ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারদিন শ্রীনগর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে। আহত মিঠু শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চুয়েটের ভিসিকে নিয়ে মন্তব্য করেন। উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁকে শিক্ষার্থী ও শিক্ষক—কেউ চান না বলেও উল্লেখ করেন হাসনাত।
২০ মিনিট আগে