
বাফুফে নির্বাচন থেকে কাজী সালাউদ্দিনের সরে যাওয়ার ঘোষণা দিতেই জল্পনা-কল্পনা শুরু। কে হচ্ছেন পরবর্তী সভাপতি প্রার্থী? শনিবার বিকেল থেকেই তরফদার রুহুল আমিনের নামটাও শোনা যাচ্ছিল।
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। রাজধানীর এক হোটেলে আজ বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। জয়ী হতে পারলে ফুটবলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমার লক্ষ্য থাকবে বিগত সভাপতি যা যা করতে পারেননি, সেটা করতে। ফুটবলকে বাণিজ্যিকীকরণ করতে চাই। ধীরে ধীরে দেশের ফুটবল এগিয়ে যাবে, সেটা করতে যেখানে যেখানে হাত দেওয়া দরকার সেটাই করব। যদি জয়ী হতে পারি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করা শুরু করব।’
২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলের সঙ্গে তরফদার রুহুল আমিনের পথচলা শুরু হয়। তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলেও অনেক খেলোয়াড় উঠে আসে।
তরফদার রুহুল আমিনের অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন কয়েক বছর খেলা পরিচালনা করে। ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক।
আরও খবর পড়ুন:


আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। ৩৭ দিন আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেও আজ ঘরের মাঠে দর্শকদের সামনে থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-বেনিন ম্যাচটার তাৎপর্য তাই বলে শেষ করা যাবে না। প্রতিপক্ষ দলের কাছ থেকে
৯ ঘণ্টা আগে