Ajker Patrika

‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮: ২৬
‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’
একের পর এক দারুণ সেভ করে রিয়ালের জয়ে অবদান রেখেছেন থিবো কোর্তোয়া। ছবি: সংগৃহীত

সেল্তা ফিগোর বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয়টা এসেছে শেষ মুহূর্তের গোলে। থিবো কোর্তোয়ার মতে নাটকীয় এই জয়ের নেপথ্যে কারিগর হোসে মরিনিও। কোচের এক কথাতেই বদলে গেছে দল।

গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ৬ মিনিটে গোল করে এগিয়ে যান সেলতা স্ট্রাইকার পাবলো দুরান। কিন্তু প্রথমার্ধে এতটাই ছন্নছাড়া খেলছিল যে গোল শোধের কোনো পথই খুঁজে পাচ্ছিল না স্বাগতিকেরা।

তবে বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে তারা। জুড বেলিংহামের গোলে সমতায় ফেরার পর শেষ দিকে কার্লোস এসপির গোলে নাটকীয় জয় নিশ্চিত করে রিয়াল। মরিনিও খেয়াল করছিলেন খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি কাজ করছে। তখন কৌশলগত দিকেও তো পরিবর্তন এনেছেন। এমনকি সতীর্থদের অনুপ্রেরণাও জুগিয়েছেন মরিনিও।

দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘুরে দাঁড়ানোর নেপথ্যের নায়ক হিসেবে মরিনিওর কথা উল্লেখ করেছেন কোর্তোয়া। রিয়ালের গোলরক্ষক বলেন, ‘বিরতির সময় মরিনিওর বক্তব্য ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। আমরা দৌড়াইনি, ফুটবলের মৌলিক বিষয়গুলোও ঠিকভাবে করতে পারিনি। শুরুতেই তারা গোল করেছিল। এরপর সুযোগ তৈরি করতে আমাদের কঠিন হচ্ছিল। আমরা ভালো খেলিনি।’

রিয়ালকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোর্তোয়াও। কঠিন সময়ে একের পর এক দারুণ সেভ করেছেন। জয়ের পর তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, বেশি দৌড়েছি এবং সবকিছুই ভালোভাবে করেছি। প্রথম গোলটি করার পর আমার আর কোনো সন্দেহ ছিল না যে আমরা ঘুরে দাঁড়াব। বিশেষ করে কার্লেসকে মাঠে নামতে দেখে। আক্রমণভাগে সে আমাদের তুরুপের তাস। ভিনিসিয়ুসও তার জন্য দারুণ একটি ক্রস দিয়েছিল।’

১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ৩৩ পয়েন্ট নিয়ে লা-লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনারও পয়েন্ট ৩৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত