Ajker Patrika

২-০ গোলে পিছিয়ে রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক    
২-০ গোলে পিছিয়ে রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ছবি: এএফপি

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচের প্রথমার্ধ দেখে রিয়াল মাদ্রিদ সমর্থকদের খুশি হওয়ার কথা। বিশেষ করে প্রথম সাত মিনিটে যখন দুই গোল বার্সা হজম করে, তখন টিভির সামনে বসে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা হাততালি দিচ্ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লেখে কাতালানরা। যেখানে ‘অবদান’ রয়েছে ভিয়ারিয়ালেরও।

আজ বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা নিশ্চিতভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হার প্রার্থনা করছিলেন। বার্সা হারলেই যে রিয়াল মাদ্রিদ এবারের লা লিগার পয়েন্ট টেবিলে উঠে যেত, ব্যাপারটা তেমন নয়। কারণ, গোল ব্যবধানের একটা ব্যাপার আছে। তবে বার্সা হারলে অন্তত রিয়ালের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকত। কিন্তু বার্সা ৩-২ গোলে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত