
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ, ঘেরাও ও ভাঙচুরের ঘটনার পর নাটোরের চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এক আদেশে এ সিদ্ধান্ত জানান...

ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড...

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া ১০ মামলায় জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই জামিন স্থগিত করেন...

২৩ মে অনুষ্ঠেয় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম চেম্বার নির্বাচন আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।