পরিবেশ অধিদপ্তর

চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালু-পাথরসহ নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ
গুরুদাসপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে মোট ১১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র দুটি ইটভাটার লাইসেন্স রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবাসিক এলাকার মধ্যে থাকা পাঁচটি ইটভাটার মালিক হলেন চাঁচকৈড়ের মোশাররফ হোসেনের মেসার্স এমবিপি ব্রিকস, আব্দুস সালাম সবুজের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল সোনারের...

শীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে বললেন হাইকোর্ট
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দূষণে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা নির্ণয় করে পরিবেশ সচিব এবং পরিবেশ অধিদপ্তরকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এ আদেশ দেন।












