
২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন কাজী। ওই দিন রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে গেন্ডারিয়ার ফরাশগঞ্জ মাপুর মাজার সংলগ্ন এলাকা থেকে চালকবিহীন অটোরিকশা ও এর ব্যাটারি উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

জামালপুরের ইসলামপুরে পৃথক তিনটি নাশকতা মামলায় বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগ গঠনের ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্র জানিয়েছে। বিএনপি বলছে, এগুলো ‘গায়েবি মামলা’ এবং হয়রানিমূলক।

শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।