অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ শনিবার রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৩ আগস্ট বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা) সায়লা ফারজানা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব (প্রশাসন) তাঁকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার ‘দালাল’ বলে স্লোগান দেন বঞ্চিতরা।
বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তাঁর স্বামী। ইতিমধ্যে তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথম অফিসে যান গোপালগঞ্জে জন্মগ্রহণকারী বিসিএস ১৭ ব্যাচের এই প্রভাবশালী কর্মকর্তা। সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রথমে তিনি ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখার কর্মকর্তা আলমগীর কবিরের কক্ষে যান। তাঁকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন। এ সময় বিগত দিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তাঁর কক্ষে প্রবেশ করে তিনি কেন এসেছেন তা জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভ ঝারতে থাকেন বঞ্চিতরা।
খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁর কক্ষে যান এবং তাঁকে উদ্ধার করে নিজের দপ্তরে নিয়ে যান। বঞ্চিতরা তখন তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে তাঁকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। এরপর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।
আরও খবর পড়ুন:
- রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে শর্তপূরণ
- ২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স
- সীমান্তে হত্যার শিকার কেউই ভারত দখল করতে যায় না, তারা বাহক মাত্র: ড. ইউনূস
- মেট্রোরেলের কোম্পানি চলে আপন খুশিতে, পাত্তা পায় না কর্তৃপক্ষ
- খাসজমিতে ১০ তলা ভবন
- ২৫ জেলায় নতুন ডিসি
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক
- ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৭৫০ কোটি ডলার
- রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র
- পলাতক রিপনের ১২০৯ কোটি টাকা ঋণের কী হবে
- শিক্ষার্থীদের স্বপ্নের বাইরে যাওয়ার ইচ্ছা নেই সরকারের: ইউনূস
- ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা
- ১০ বছর আগে হাত-পায়ের রগ কাটা হয়েছিল, এবার পিটিয়ে হত্যা
- বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস
- রেমিট্যান্সে উল্লম্ফন, সেপ্টেম্বরে নতুন রেকর্ডের পথে
- ১১ মাসে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ল চার বিদেশি এয়ারলাইন্স
- এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে
- যমুনার ওপর এখনই পূর্ণগতি পাচ্ছে না ট্রেন
- কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি: জেলা যুবদলের সমন্বয়ক মাজেদ
- বাংলাদেশি রবিনের ১ হাজার ৬০০ কোটি ডলারের কোম্পানি কিনছে মার্কিন ব্ল্যাকস্টোন
- বাংলাদেশের ম্যাচ না হতে দেওয়ার হুমকি ভারতের হিন্দু মহাসভার
- প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তাঁর পরিচয়
- ২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিন


তোপের মুখে পুলিশের পাহারায় সচিবালয় ছাড়লেন সায়লা ফারজানা







