কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্ব—টুর্নামেন্ট যেমনই হোক আর্জেন্টিনাকে হারানো এখন বেশ কঠিন ব্যাপার হয়ে গেছে। টানা ১২ ম্যাচ জয়ী আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে কলম্বিয়ার। তবে কলম্বিয়ার বিপক্ষে এবার খেলতে নামার আগে সমস্যায় পড়েছে আলবিসেলেস্তেরা।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ম্যাচটির আগে নিকোলাস গনজালেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-এই দুই ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনা সমস্যায় পড়েছে। যেখানে চিলির বিপক্ষে ম্যাচে ৫১ মিনিটের সময়ই বদলি করা হয় গনজালেস। পরে জানা যায় আর্জেন্টাইন মিডফিল্ডার গোড়ালির চোটে পড়েছেন। ম্যাক অ্যালিস্টারের চোট রয়েছে পেশিতে। তরুণ এই আর্জেন্টাইনের গতকাল সন্ধ্যায় দলের থেকে আলাদা হয়ে অনুশীলনের
কথা ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, গত সন্ধ্যায় ম্যাক অ্যালিস্টার, গনজালেস দুই ফুটবলারের অনুশীলন দেখে অবস্থা সন্তোষজনক মনে হয়নি।
কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। যেহেতু ম্যাক অ্যালিস্টার, গনজালেসের শুরুর একাদশে খেলানো কঠিন, সেক্ষেত্রে মাঝমাঠে ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে খেলতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। আলেহান্দ্রো গারনাচো, পাওলো দিবালা, ভ্যালেন্তিন কার্বোনি—তিন ফুটবলারের যেকোনো একজন আসতে পারেন গনজালেসের পরিবর্তে। যেকোনো দুই ফুটবলারকেও খেলানো হতে পারে। সঙ্গে লাওতারো মার্তিনেজ তো থাকছেনই।
রক্ষণভাগেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে। নিকোলাস ওতামেন্দির জায়গায় আসতে পারেন মার্কোস আকুনা।সেক্ষেত্রে আকুনা খেলবেন লেফট ব্যাকে। সঙ্গে দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো থাকছেন।
মায়ামির হার্ডরকে ১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে সবশেষ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। ১-০ গোলের জয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের ৬৫ মিনিটে গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। সেই ম্যাচের পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলে নেই তিনি। তাঁর (মেসি) অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে চিলির বিপক্ষে খেলেছেন দিবালা।ম্যাচের শেষ মুহূর্তে দিবালার গোলে পরশু মনুমেন্টালে ৩-০ গোলে জেতে আকাশী নীলরা। তাতে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষে থাকা আরও একটু পোক্ত করল আকাশি-নীলরা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৮ পয়েন্ট এখন আর্জেন্টিনার। দুই ও তিনে থাকা উরুগুয়ে ও কলম্বিয়ার পয়েন্ট ১৩ ও ১২। দুটি দলই ৬টি করে ম্যাচ খেলেছে।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে