ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের আশঙ্কা নাকচ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান উপদেষ্টা।
বাংলাদেশ প্রসঙ্গে রাজনাথ সিংয়ের মন্তব্যে উদ্বিগ্ন কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমি যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন।... আমি কোনো অবস্থায় মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধবিগ্রহ হওয়ার কোনো সম্ভাবনা আছে।’
গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ‘ভারত শান্তিপ্রিয় দেশ’ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।
তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গটি নিজের দেশের সঙ্গে যুক্ত করে বলেছেন কি না, সেটিও বোঝার বিষয় আছে।
রাজনাথ সিংয়ের বক্তব্যকে ‘এলোমেলো মন্তব্য’ হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারপরও রাজনাথ কেন বাংলাদেশের উল্লেখ করেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
- সীমান্তে হত্যার শিকার কেউই ভারত দখল করতে যায় না, তারা বাহক মাত্র: ড. ইউনূস
- ১০ বছর আগে হাত-পায়ের রগ কাটা হয়েছিল, এবার পিটিয়ে হত্যা
- রেমিট্যান্সে উল্লম্ফন, সেপ্টেম্বরে নতুন রেকর্ডের পথে
- বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস
- ১১ মাসে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ল চার বিদেশি এয়ারলাইন্স
- ওএসডি হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের সেই সায়লা ফারজানা
- এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
- মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে
- যমুনার ওপর এখনই পূর্ণগতি পাচ্ছে না ট্রেন
- বাংলাদেশি রবিনের ১ হাজার ৬০০ কোটি ডলারের কোম্পানি কিনছে মার্কিন ব্ল্যাকস্টোন
- বাংলাদেশের ম্যাচ না হতে দেওয়ার হুমকি ভারতের হিন্দু মহাসভার
- প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, কী তাঁর পরিচয়
- ২৬ লাখ ভারতীয়কে চাকরি থেকে বিদায় দিন

সশস্ত্র বাহিনীকে বাংলাদেশসহ চারপাশে নজর রাখতে বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: রিজভী 







