চলতি ২০২৪-২৫ অর্থবছর রপ্তানি আয়ে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ১২ দশমিক ৪০ শতাংশ। এই হিসাবে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়েই এবার রপ্তানি আয়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৫০ কোটি ডলার. যা গত অর্থবছরের তুলনায় ৬৪৩ কোটি ডলার বেশি। ২০২৩-২৪ অথর্বছরে রপ্তানি আয় এসেছে ৫ হাজার ১০৭ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভায় চলতি ২০২৪-২৫ অর্থবছর রপ্তানি আয়ের এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। তবে সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রবৃদ্ধির লক্ষ্য ১২ দশমিক ৪০ শতাংশ ধরার বিষয়টি নিশ্চিত করলেও মোট লক্ষ্যমাত্রার বিষয়টি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, এটি পরে প্রকাশ করা হবে।
এ সময় এবার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অবস্থার প্রেক্ষিতটা আগের থেকে পরিবর্তন হয়েছে। এ কারণে রপ্তানি আয় আগের থেকে কমবে না বরং বেশি হবে। একই সঙ্গে আমাদের লক্ষ্য রপ্তানি বহুমুখীকরণ করা। এ জন্য রপ্তানির বিভিন্ন কম্পোনেন্ট আছে, এগুলো দেখব। বিভিন্ন পণ্য আছে, ওগুলো দেখব। আর রপ্তানির ক্ষেত্রে যেসব বাধা আছে রেগুলেটরি, ট্যাক্সসংক্রান্ত, সেগুলো আমরা রিভিউ করব। এ ছাড়া আমেরিকাও সবদিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে। এরপরও আমরা রপ্তানির লক্ষ্যমাত্রাকে যুক্তিসংগত রাখব।’
জিএসপি-সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘জিএসপির ব্যাপারে আমেরিকা কিছু শর্ত না কোয়ারি দিয়েছে, তার উত্তর দিয়েছি। এ মাসেই ওয়াশিংটন যাব, সেখানে তাদের সাথে ফেস টু ফেস (সামনা-সামনি) কথা হবে। কী কী শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে। অতএব জিএসপি পজিটিভ।’
পাচার হওয়া টাকা ফেরত আনা সোজা (সহজ) নয় উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, দেশের টাকা যে পাচার হয়েছে, এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে ১৬ বছর লাগবে না। অনেক তাড়াতাড়ি হবে।
এক মাসে অর্জন সম্পর্কে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে কনফিডেন্সের (আস্থার) অভাব ছিল। এই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে।

সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩৮ মিনিট আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৪ ঘণ্টা আগে
সরবরাহ সংকট ও বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতের ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৮ ঘণ্টা আগে