
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
আজ শনিবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি আর এবি পার্টিতে নেই।’
এর আগে গত ১৭ আগস্ট প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার সিদ্ধান্ত জানিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে খুদে বার্তা পাঠান রাজ্জাক। সেখানে রাজ্জাক লেখেন, ‘আমি আমার অসুস্থতার কারণে এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ একই সঙ্গে এই সিদ্ধান্তের পেছনে কিছু বিষয়ে মতের অমিলকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক মাস যাবৎ তিনি (আব্দুর রাজ্জাক) প্যানক্রিয়াসে ক্যানসারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থতার কারণে প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।’
মঞ্জু আরও বলেন, ‘আমাদের দলের নাম নির্ধারণ বিষয়ে তাঁর ভিন্নমত ছিল, কিন্তু দলের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত উপায়ে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। বিষয়টিতে তিনি একটু মনঃক্ষুণ্ন ছিলেন। এ ছাড়া অন্য কোনো বিষয়ে তাঁর ভিন্নমত বা মতপার্থক্যের বিষয় আমার জানা নেই।’
দলীয় সূত্র বলছে, বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আব্দুর রাজ্জাক। গত ৩০ আগস্ট তাঁর অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও ভালো নয়।
এদিকে ব্যারিস্টার রাজ্জাককে দেশে ফিরিয়ে এনে দুদকের চেয়ারম্যান অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক করা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। যদিও এমন খবরকে ‘নিছক অনুমান’ বলে দাবি করেছেন আব্দুর রাজ্জাক।
২০১৮ সালে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। ২০২১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেয় এবি পার্টি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে অনলাইনে দলীয় ফোরামে অংশ নিতেন।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করে একদল নেতা-কর্মী ২০১৯ সালে বেরিয়ে এসে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি নতুন মঞ্চ গঠন করেন। পরে সেটি রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এবি পার্টি।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
২ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৬ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
৮ ঘণ্টা আগে