পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ইদানীং বিস্ফোরক মন্তব্য করছেন আহমেদ শেহজাদ। বাংলাদেশের কাছে পাকিস্তান টেস্টে ধবলধোলাইয়ের পর ক্ষোভটা আরও বেড়ে গেল তাঁর। এবার রবিচন্দ্রন অশ্বিনের কথা শুনে শেহজাদের মেজাজ খারাপ হওয়ার মতো অবস্থা।
ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তারপর সাড়ে তিন বছরে নিজেদের মাঠে পাকিস্তান কোনো ম্যাচ তো জিততে পারেইনি। এই সময়ে দুই বার পাকিস্তান ধবলধোলাই হয়েছে ঘরের মাঠে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অবস্থা দেখে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বিস্ময় প্রকাশ করেছিলেন কদিন আগে। ইউনিস খান, মিসবাহ উল হকদের সেই সোনালী প্রজন্মের পাকিস্তানের কথা স্মরণ করেছিলেন অশ্বিন। ভারতীয় স্পিনারের এমন কথা শুনে শেহজাদের মন্তব্য, ‘আপনি কেন অবাক হচ্ছেন অশ্বিন? চিন্তা করবেন না। সব কিছু এখানে ঠিকঠাক চলছে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—টুর্নামেন্ট আয়োজনের জন্য তিন স্টেডিয়ামের নাম এরই মধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। এখন তাই পুরোদমে স্টেডিয়ামগুলোর সংস্কারকাজ চলছে। একারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি থেকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছিল। স্টেডিয়াম সংস্কারের কাজ নিয়ে খোঁচা মেরে শেহজাদ বলেন, ‘দেখতে পাচ্ছেন না এখানে স্টেডিয়াম বানানোর কাজ চলছে? নিয়মিত খোড়া হচ্ছে। কখনোই অবাক হবেন না।’
পিসিবির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে কদিন আগে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ’ থেকে নাম প্রত্যাহার করে নেন শেহজাদ। যেখানে ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১২ সেপ্টেম্বর। এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আরও বেশি কটাক্ষ করেছেন শেহজাদ, ‘আপনি কি দেখতে পাচ্ছেন না পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করছে? শুধু দেখুন কত খেলোয়াড় এই টুর্নামেন্ট থেকে তৈরি হবে। আমাদের ফাস্ট বোলারদের কারখানা তৈরি হবে। কিছুই কি দেখতে পাচ্ছেন না? অবাক হচ্ছেন কেন, রবি?’
বাংলাদেশের কাছে টেস্টে ধবলধোলাইয়ের পর কাটাছেঁড়া চলছে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে। সামাজিক মাধ্যমে শান মাসুদ-বাবর আজমদের নিয়ে বিদ্রুপ তো নিয়মিত ঘটনা। দেশি-বিদেশি ক্রিকেটাররা যেভাবে পারছেন, খোঁচা মারছেন। শেহজাদের মতো পিসিবিকে সার্কাস বলেছেন পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পাকিস্তান। বাংলাদেশ আগের মতো ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
১৫ মিনিট আগে
শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
১ ঘণ্টা আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
২ ঘণ্টা আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে