Ajker Patrika

সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী

বাসস
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ২৪
সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর দাম নির্ধারণ করে। এই মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৭-এর বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন নেসা সিদ্দিকার এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। চলমান বৈশ্বিক সংঘাতের কারণে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশকে উচ্চমূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জৈবগ্যাস নিয়ে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জৈবগ্যাস উৎপাদন ও এর ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করেছে সরকার। পাশাপাশি জৈবগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের কার্যক্রম নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা জৈবগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস উৎপাদন করে আশপাশের এলাকায় সরবরাহের জন্যও কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত