পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না।’
অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, আজই (সোমবার) একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি ধরেননি। ওই নম্বরে পাঠানো খুদে বার্তারও জবাব দেননি তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০১৩ সালের তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা তিন মেয়াদে স্পিকার হন।
দশম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি।

ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৪ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৪ ঘণ্টা আগে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
৬ ঘণ্টা আগে