শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি। আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ‘আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।’
ডিএমটিসিএলের একটি সূত্র বলছে, শুক্রবার চালু হলে বেলা ৩টা থেকে হতে পারে। পর্যায়ক্রমিকভাবে সময় বাড়ানো হবে। এই বিষয়টি এখনো নিশ্চিত না।
ডিএমটিসিএলের সূত্র বলছে, `শুক্রবার নিয়ে এখনো ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখটা এখনো নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।'

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে