
পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এর আগে কোটা সংস্কার ও সরকারের পদত্যাগ দাবির আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলির হিসাব এখনো মেলাতে পারেনি পুলিশ সদর দপ্তর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানাসহ দেশের বিভিন্ন থানা থেকে ৫ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ৫০ হাজার গুলি লুট হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছিল, লুণ্ঠিত অস্ত্র-গুলির হিসাব দু-এক দিনের মধ্যে সুনির্দিষ্ট করে সেগুলো উদ্ধারে অভিযানে নামবে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের আশঙ্কা, লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে গেলে তা জননিরাপত্তার জন্য হুমকি। যেহেতু পুলিশের পক্ষে এখন স্বাভাবিক কার্যক্রম চালানো প্রায় অসম্ভব, সেহেতু অপরাধীদের নিয়ন্ত্রণে রাখাও কঠিন হয়ে পড়বে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৯ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১১ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১২ ঘণ্টা আগে