
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করেছে সিআইডি।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটির কার্ড সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার টু অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। মূলত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

দেশের বেসরকারি খাতের তিনটি ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে—এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকগুলোর পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।