
নারায়ণগঞ্জেও একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তী সময়ে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে।

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা মিনি স্টেডিয়ামের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ফাকের মোড় এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন।

দেড় যুগের অবহেলা ও চুরির ঘটনার পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫ জুলাই থেকে ১৬ সদস্যের সশস্ত্র আনসার প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্টেডিয়ামের নিরাপত্তা ও এলাকায় নজরদারি জোরদার হয়েছে।

১১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বলা হচ্ছে, এটিই বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে প্রথমবারের মতো ৪৮টি দলের এই মহাযজ্ঞে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ দর্শক এবং সম্প্রচার মাধ্যমে প্রায় ৬০০ কোটি মানুষ এই আসর উপভোগ করছেন