ছোট ভাই আবদার করছে বড় বোনের কাছে, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। উঠে বসে। বলে, ‘গল্প শোনার জন্য ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’ বোন এবার গল্প শুরু করে, ‘এক ছিল শাঁখচুন্নি...’। ভাইবোনের এই মধুর দৃশ্যটি একটি নাটকের। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ক্লিপটি। অনেকেই শেয়ার করে জানাচ্ছেন নিজেদের ভালো লাগার কথা।
এ নাটকে ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। অপির কাছ থেকেই জানা গেল, শিশুতোষ এ ধারাবাহিক নাটকটির নাম ‘আপনজন’। ১৯৮৮ সালে প্রচারিত হয়েছিল বিটিভিতে। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। সেটাকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে থাকে নাটকের এ পর্বে। অপি করিম জানালেন, এ নাটকে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তাঁর ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপির আপন ভাই।
এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশে একজন লিখেছেন, ‘উনি এখনো এমন কিউটই আছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি। আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ভেবেছিলাম উনি বুয়েটে থাকাকালীন পর্দায় এসেছেন।’
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তাঁর পথচলা শুরু ছোটবেলা থেকেই। বিটিভির অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অপির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন পরবর্তী সময়েও।

বিজ্ঞাপনে মডেলিং, নাটকে অভিনয়, উপস্থাপনা—নানাভাবে আলো ছড়িয়েছেন অপি করিম। ‘ব্যাচেলর’ ও ‘মায়ার জঞ্জাল’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২৩ মিনিট আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১২ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১ দিন আগে