এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সংসদীয় বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লি গেছেন অভিনেত্রী। দিল্লির বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে গেলে সেখানে হেনস্তা শিকার হয়েছেন তিনি। চেকিংয়ের সময় ভারতীয় এক নারী জওয়ান বিজেপির তারকা প্রার্থীকে চড় মারেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত নারী জওয়ানের নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিলেন বলে সংবাদমাধ্যমের সূত্রের খবর। তবে এটিও এখন প্রমাণিত নয়।
কঙ্গনা রনৌতকে চড় মারার পর রেহাই পাননি ওই নারী জওয়ান। ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন বিজেপি নেতা মায়াঙ্ক মাথুর। তিনি পাল্টা ওই জওয়ানকে চড় মারতে উদ্যত হন। যদিও শেষ পর্যন্ত অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে মায়াঙ্কের হাত থেকে রেহাই পান কুলবিন্দর। তবে বিজেপি সংসদ সদস্যকে চড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
সেই নারী জওয়ানের ছবি বলে দাবি করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেউ কেউ। যদিও আদৌ সেটি ওই জওয়ানের ছবি কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
এর পরে দিল্লি পৌঁছেছেন কঙ্গনা। সেখানে বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তবে সেখানেও পরিষ্কার করে কিছু বলেননি তিনি। শোনা যাচ্ছে, একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে বিষয়টি জানার উদ্দেশ্যে।

প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।
১২ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১৮ ঘণ্টা আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
২০ ঘণ্টা আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
২০ ঘণ্টা আগে