
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় আরেক কনস্টেবল কাওছার আলীকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে গুলশান থানা-পুলিশ কনস্টেবল কাওছারকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন মঞ্জুর করেন।
এর আগে নিহত কনস্টেবলের বড় ভাই কনস্টেবল মাহাবুবুল হক বাদী হয়ে আজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কনস্টেবল কাওছারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
গতকাল শনিবার দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। তাঁর গুলিতে আহত হন জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন।
পুলিশ কনস্টেবল কাওছার আলী গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের দাড়েরপাড় গ্রামে। বাবার নাম হায়াত আলী। নিহত মনিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুরে। বাবার নাম মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক। দুজন কূটনীতিক এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা–কাটাকাটির জের ধরে কনস্টেবল কাওছার অপর কনস্টেবল মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাতাড়ি তিনি আরও গুলি করতে থাকেন। এ সময় পথচারী সাজ্জাদ হোসেন আহত হন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, কনস্টেবল কাওছার রাতে কর্তব্য পালনকালে কেন অপর সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন এবং এলোপাতাড়ি গুলি করেছেন তার রহস্য উদ্ঘাটনের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
আরও পড়ুন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১৩ মিনিট আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
১ ঘণ্টা আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
১ ঘণ্টা আগে