দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারতের নির্বাচনের ভোট গণনা। সকাল থেকে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট এগিয়ে। তবে একেবারে পিছিয়েও নেই ‘ইন্ডিয়া’ জোট। লড়াই করে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’। যদিও বুথফেরত জরিপে ছিল ভিন্ন কথা।
বুথফেরত জরিপে ‘এনডিএ’কে ৪০০ আসনের কাছাকাছি রাখা হয়েছিল। অন্যদিকে ‘ইন্ডিয়া’কে ১৫০-১৬১ আসনে দেখছিল অনেকে। তবে বুথফেরত জরিপ ভুল প্রমাণিত হতে যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত (২টা ৪৫ মিনিট) পর্যন্ত ‘এনডিএ’ এগিয়ে ২৮৬ আসনে, অন্যদিকে ‘ইন্ডিয়া’ এগিয়ে ২৩৬ আসনে।
সকালের পরিস্থিতির অনেকটা ভিন্নতা দেখা যাচ্ছে। কে জিতবে, তার জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনার শেষ অবধি পর্যন্ত।
উত্তর প্রদেশে এখনো এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। ভারতের রাজনীতিতে একটি কথা আছে, ‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তারই’। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২ আসনে। উত্তর প্রদেশকে এখন বিজেপি’র ঘাঁটিও বলা হয়। সেখানে এমন পরিস্থিতি হবে তা কেউ ধারণা করেনি।
একমাত্র অন্ধ্র প্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকেরা ততটা ভালো ফল করতে পারেনি অন্য পাঁচ ‘ব্যাটেল গ্রাউন্ড’ প্রদেশে। কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল আসেনি বিজেপির।
এদিকে, বুথফেরত জরিপে বিজেপির জয়ের খবর দেওয়ার পর শেয়ারবাজার চাঙা হলেও ভোট গণনা শুরু হতেই পড়তে শুরু করেছে। এরই মধ্যে সেনসেক্সের সূচক ৬০০০ পয়েন্ট কমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সোমবার শেয়ারবাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। শেয়ারবাজারে অর্থলগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লাখ কোটি টাকার শেয়ার সম্পদ।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে রাশিয়া। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইউরোপে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে নতুন মার্কিন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
৪ মিনিট আগে
গুজরাটের আহমেদাবাদে আনা ফ্রাঙ্ক ও মালাল ইউসুফজাইয়ের বই পড়ায় পড়ুয়াদের ওপর হামলা করেছিল এক উগ্রবাদী। ছবি: সংগৃহীত
৪১ মিনিট আগে
ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেপাল কোনো একটি নির্দিষ্ট পক্ষ বেছে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। ভারত ও চীনের সঙ্গে নেপালের সম্পর্ক নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ এবং একটি সম্পর্কের জায়গায় অন্যটিকে বেছে নিতে চান না বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর নতুন করে জোর দিয়েছেন। এরই মধ্যে তেহরান জানিয়েছে, স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে তাদের কী কী শর্ত রয়েছে, তার একটি তালিকা তৈরি করবে তারা। কাতারের এক দূত ইরানিদের আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা মেনে চলার আহ্বান জানানোর পর...
২ ঘণ্টা আগে