ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। তবে শক্ত লড়াই করছে বিরোধী জোট ইন্ডিয়ায়। প্রথম দিকে এ দুই জোটের ব্যবধান বেশ বড় হলেও ক্রমেই তা আস্তে আস্তে কমছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, বিজেপির জোট হয়তো এবারও ক্ষমতায় টিকে থাকবে, তবে বিরোধীদের সঙ্গে ব্যবধান খুব বেশি হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত লোকসভার ৫৪৩টি আসনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট এগিয়ে আছে ২৯২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২২টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৯টি আসনে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে ২৭২টি আসনে। আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২২৯টি আসনে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ২৭টি আসনে।
গণনার এই অবস্থা থেকে একটি বিষয় প্রায় নিশ্চিত যে, মোদি এবং তাঁর জোট যেমনটা আশা করেছিল যে, এবারের লোকসভা নির্বাচনে তাঁরা চার শতাধিক আসন পাবে, তেমনটা আর হচ্ছে না। বরং বিরোধীদের পাল্লাই এবার ভারী হতে চলেছে। এমনকি খোদ কংগ্রেসও দারুণ লড়াই করেছে।
ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন।
বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে।

হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। দুর্নীতি, শিক্ষার নিম্নমান ও ক্রমবর্ধমান ব্যয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি ব
৫ মিনিট আগে
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে