ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে।
এর আগে কংগ্রেস যখন ২০০৯ সালে কেন্দ্রে সরকার গঠন করেছিল, সে সময় দলটি এককভাবে পেয়েছিল ২০৬টি আসন। সে সময় অবশ্য কংগ্রেসের জোটের নাম ছিল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। সেই জোটও ভালো ফল করেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও এর জোটকে হারাতে গত বছরের জুনে ইন্ডিয়া জোট গঠন করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল।
এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৫৪৩টি আসনেরই ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপির এনডিএ জোট ২৯৯টি আসনে এগিয়ে এবং বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে ২১২টি আসনে। এর বাইরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৩২টি আসনে।
এদিকে, কংগ্রেসের পোস্টারবয় বলে খ্যাত রাহুল গান্ধী এবারের নির্বাচনে লড়েছেন ওয়ায়েনাদ ও রায়বেরেলি আসন থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের সাবেক এই সভাপতি দুটি আসনেই এগিয়ে আছেন।

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৩৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
২ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৩ ঘণ্টা আগে