Ajker Patrika

নলকূপ থেকে বের হচ্ছিল চোলাই মদ, গ্রেপ্তার নারী

আজকের পত্রিকা ডেস্ক­
নলকূপ থেকে বের হচ্ছিল চোলাই মদ, গ্রেপ্তার নারী
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের উত্তর প্রদেশের রাঁচির তেজপুরা ঘুরাট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ওই গ্রামের একটি বাড়ির আঙিনায় বসানো নলকূপ দিয়ে পানির বদলে বেরিয়ে হচ্ছিল মদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মনে হতে পারে, হয়তো এটি মদেরই নলকূপ। তবে প্রকৃত ঘটনা ছিল অন্যরকম।

অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চলাকালে পুলিশ ও আবগারি কর্মকর্তারা বিষয়টি টের পান। এ ঘটনায় ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তারও করা হয়েছে। মূলত ওই নারীর অভিনব কৌশলেই নলকূপ দিয়ে পানির বদলে মদ বের হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযানের ভিডিওতে দেখা যায়, মাটির নিচে লুকিয়ে রাখা মদ বের করতে তাঁরা নলকূপটি চাপছেন।

অভিযান চলাকালে ওই নলকূপের চেপে মাটির নিচ থেকে প্রায় ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে পাওয়া আনুমানিক ১ হাজার লিটার চোলাই মদও ধ্বংস করেন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত