ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, যে দল বা জোট উত্তর প্রদেশের লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই কেন্দ্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। তবে তেমনটা হবে কি না, তা এখনই জানা না গেলেও এই রাজ্যে এগিয়ে আছে বিরোধী জোট ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্যই জানাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপির জোট এনডিএ এগিয়ে আছে মাত্র ৩৬টি আসনে। বিপরীতে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৩টি আসনে। এ ছাড়া অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র একটি আসন গেছে এ দুই জোটের বাইরে।
ভোট গণনায় এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে এই রাজ্যে ইন্ডিয়া জোট এগিয়েই থাকবে। এর আগের দুই নির্বাচনে বিজেপির জোট এনডিএ এই রাজ্যে ভূমিধস জয় পেয়েছিল। এই রাজ্যে ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে নির্বাচনে লড়ছে কংগ্রেস এবং স্থানীয় দল সমাজবাদী পার্টি। এ ক্ষেত্রে সমাজবাদী পার্টি লড়ছে ৬২ আসনে এবং কংগ্রেস লড়ছে ১৭টি আসনে। দুই দলের প্রার্থীরাই ভালো করবেন বলে আশা করছেন দলগুলোর নেতারা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। সেবার বিজেপির জোট এনডিএ ৮০ আসনের মধ্যে পেয়েছিল ৬২টি আসন। সে সময় সমাজবাদী পার্টি পেয়েছিল মাত্র ৫টি আসন। তবে এবার দলটি অনেকগুলো আসন পাবে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন দলটির পোস্টারবয় খ্যাত রাহুল গান্ধী। এই আসনে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫০ হাজার ভোটে এগিয়ে আছেন। এ ছাড়া এই রাজ্য থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজয় রায়ের চেয়ে এগিয়ে আছেন স্পষ্ট ব্যবধানে।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে রাশিয়া। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইউরোপে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে নতুন মার্কিন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
৪ মিনিট আগে
গুজরাটের আহমেদাবাদে আনা ফ্রাঙ্ক ও মালাল ইউসুফজাইয়ের বই পড়ায় পড়ুয়াদের ওপর হামলা করেছিল এক উগ্রবাদী। ছবি: সংগৃহীত
৪১ মিনিট আগে
ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেপাল কোনো একটি নির্দিষ্ট পক্ষ বেছে নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। ভারত ও চীনের সঙ্গে নেপালের সম্পর্ক নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ এবং একটি সম্পর্কের জায়গায় অন্যটিকে বেছে নিতে চান না বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ওপর নতুন করে জোর দিয়েছেন। এরই মধ্যে তেহরান জানিয়েছে, স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে তাদের কী কী শর্ত রয়েছে, তার একটি তালিকা তৈরি করবে তারা। কাতারের এক দূত ইরানিদের আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা মেনে চলার আহ্বান জানানোর পর...
২ ঘণ্টা আগে